ফের রেকর্ড গড়লেন জ্যাক মা

২ নভেম্বর, ২০২০ ১৪:৫৩  
ফের উদ্যোক্তা জগতে পা রেখেছেন আলিবাবা খ্যাত জ্যাক মা। রেকর্ড ৩৪ বিলিয়ন ডলারের আইপিও সংগ্রহ করেছেন এই টেক টাইকুন।  হংকং এবং সাংহাইতে আর্থিক প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যান্ট গ্রুপের সবচেয়ে বেশি শেয়ার বিক্রি কনেই এই অর্থ সংগ্রহ করেছেন তিনি। আর আলিবাবার অর্থনৈতিক এই সহযোগী প্রতিষ্ঠানের রেকর্ডের কল্যাণে শীর্ষ ধনীদের তালিকায় উত্থান হয়েছে জ্যাক মার। ব্লুমবার্গের হিসাব অনুযায়ী, ৫৬ বছর বয়সী জ্যাক মার সম্পদ খুব দ্রুত ৭১.১ বিলিয়নে গিয়ে দাঁড়াবে। সঙ্গে তিনি হবেন পৃথিবীর ১১তম শীর্ষ ধনী। বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় প্রথমবার গণিতে ১ পাওয়া মানুষটি আবারো উদ্যোক্তা হিসেবে ওড়াবেন নতুন নিশান।